ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বারহাট্টায় জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ


(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
জুলাই সনদ এবং পি.আর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারি তে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর উপজেলা সদরের কোর্ট বিল্ডিং এলাকার মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর বাজারের এ.কে খান দাখিল মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা সভাপতি মো নাজমুল হক, জামায়াত কর্তৃক মনোনীত বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মুজিবুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল বাছির খান, নেত্রকোনা জেলা তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মো:জহিরুল ইসলাম, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী গন এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
৫ দফার দাবীগুলো হলো :১- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।২-আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।৩- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।৪-ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।৫- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা জাতিসংঘের কড়া সতর্কবার্তা

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস!!

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে মাটি বিক্রি পাশের জমি হুমকির মুখে

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ