ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়েছে মালামালসহ প্রায় ২৫ দোকান।

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ


(জেলা প্রতিনিধি) নেত্রকোনার মদন উপজেলার পৌরশহরের মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০.৩০ মিনিটের দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে মার্কেটের গার্মেন্টস পণ্য ও কাপড় সহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের কাপড়ের পট্টির কোন একটি দোকান থেকে প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত হয় এবং তা খুব দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে এবং এক ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে আনুমানিক ১৫ থেকে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ব্যবসায়ীদের মাধ্যমে জানা যাচ্ছে।
এ বিষয়ে মদন থানার ওসি মো.শামছুল আলম শাহ জানান, মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি তবে খুব দ্রুতই সঠিক তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আর বিস্তারিত আমরা জানতে পারবো বলে জানান তিনি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

ঐতিহাসিক মহাস্থান বাজারের ৫০ বছরের অপেক্ষার অবসান: ১.৩১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

দিনাজপুরে দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

ফুলবাড়ীতে এক নারীর রহস্যজনক মৃত্যু, শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত