ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন -সেলিম উদ্দীন বাহারী

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ

নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি(রাঙামাটি)

রাঙামাটির বাঘাইছড়িতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পার্থ সারথী সংঘের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী বলেন,” বাঘাইছড়িতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের পাশে আছি। এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। সম্প্রীতি রক্ষা করা আমাদের ঐতিহ্য।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, পার্থ সারথী সংঘের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিশেষভাবে তুলে ধরেন, পার্থ সারথী সংঘের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সামাজিক বন্ধন এবং সহমর্মিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় বক্তারা আরও বলেন, “পার্থ সারথী সংঘের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি শান্তি ও সম্প্রীতির প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একত্রিত হয়ে সামাজিক উন্নয়ন ও সুদৃঢ় একতার পথ প্রদর্শন করছে।”

অনুষ্ঠানের শেষে স্থানীয়রা সম্মিলিতভাবে এই বার্তা দেন যে, ধর্ম-বর্ণ সকলেই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করবে এবং ধানের শীষের বিজয়ের পথে একযোগে এগিয়ে যাবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় মা হারা মেয়েকে নিয়ে দীর্ঘমেয়াদের থাকার অনুমতি পেলেন বাংলাদেশি বাবা

ব্যাপক উৎসাহ, উদ্দীপনের মাধ্যমে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস পালিত

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টে গণহত্যার দায় হাসিনার: তাজুল ইসলাম

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচারের সময় পুলিশের ওপর হামলা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত