ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় মা হারা মেয়েকে নিয়ে দীর্ঘমেয়াদের থাকার অনুমতি পেলেন বাংলাদেশি বাবা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১৫, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া :

মালয়েশিয়ায় কঠিন পরিস্থিতিতে থাকা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) অবশেষে তার দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পেয়েছেন। এই পাস অনুযায়ী তিনি দীর্ঘমেয়াদে মালয়েশিয়ায় থাকার অনুমতি পেলেন।গত মাসে মালয়েশিয়ান স্ত্রী নিহত হওয়ার পর তিনি মেয়েকে নিয়ে বিপাকে পড়েন।এরপর তার মালয়েশিয়ান নাগরিক কন্যাকে দেখাশোনা করার জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন আলাউদ্দিন। দেশটির অভিবাসন বিভাগ থেকে এই অনুমোদন পাওয়ায় তিনি কৃতজ্ঞতাও জানান।অভিবাসন বিভাগের অনুমোদন অনুযায়ী দীর্ঘ সময় মালয়েশিয়াতেই তার ৭ বছর বয়সী একমাত্র কন্যা সিতি আমিনাহকে নিয়ে থাকতে পারবেন আলাউদ্দিন। অভিবাসন নিয়ে সহযোগিতা করার জন্য তিনি মালয়েশিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও দেশের হৃদয়বান ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আলাউদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তার একমাত্র কন্যা সিতি আমিনাহ একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সামজিক ভিজিট পাস পাওয়ায় এখন তার মেয়েকে দেখাশোনা করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’।গৃহহীন- আপনজন বিহীনশুক্কুরী বেগম

ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার, নগদ টাকাসহ সোনা উদ্ধার

আবারো হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ৬

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে এমকেএস এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ