ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় পুনাক-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৭, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

মোঃ গুলজার ​বগুড়া প্রতিনিধি
সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার উদ্যোগে দিনব্যাপী ‘স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।

​উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রমনা, ঢাকার সম্মানিত সভানেত্রী, জনাব আফরোজা হেলেন। পুনাক, বগুড়ার সভানেত্রী জনাব ফারিহা বিনতে হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বগুড়া জেলার বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনামূলক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় পুলিশ হাসপাতালের পক্ষ থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে সরবরাহ করা হয়। বিপুল সংখ্যক সেবাপ্রার্থী এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

​প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী জনাব আফরোজা হেলেন বলেন, পুনাক তার নিজস্ব কার্যক্রমের বাইরেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তিনি এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে আরও কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বগুড়া পুনাকের এই চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুনাক, রমনা, ঢাকার সাধারণ সম্পাদিকা জনাব কানিজ ফাতেমা-সহ কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ এবং জেলা পুনাকের অন্যান্য সদস্যরা।

​এই আয়োজনটি পুনাক-এর সামাজিক দায়বদ্ধতা এবং জনমুখী কল্যাণমূলক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

ঘুষ না দেওয়ায় নিয়োগবঞ্চিত প্রথম স্থান অধিকারী, ডিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা: বগুড়ায় নিয়োগ কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

অন্ধকার ঘরে ৬ দিন: বিএনপি ও যুবদল নেতাদের গুম করে পুলিশি নাটক”

কর্মব্যস্ততার মাঝে প্রাণের ছোঁয়া: রংপুরে টিএমএসএস কর্মীদের মিলনমেলার মহোৎসব

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে সি এন জি ভাড়া অতিরিক্ত, চালকদের কাছে যাত্রীরা অসহায়

জিয়া পরিবারের মঙ্গল কামনায়: শিবগঞ্জে ৩০০ দুস্থ পরিবারকে ৬০ লক্ষ টাকার আর্থিক সহায়তা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯ ফিলিস্তিনি