ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১২, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সিভিল সার্জন অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া সকাল ৯:৩০ মিনিটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করেন জনাব হোসনা আফরোজা, জেলা প্রশাসক, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদান আল মুসা, (পিপিএম) পুলিশ সুপার, বগুড়া এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, বগুড়া।সারাদেশে সরকারের ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া শুরু হয়েছে।রোববার (১২ অক্টোবর) থেকে একযোগে শুরু হওয়া এই বিনামূল্যের টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইফয়েড প্রতিরোধে এই টিকা ৯৫ শতাংশের বেশি কার্যকর।ইপিআই সূত্রে জানা গেছে, এক ডোজ ইনজেকটেবল টিসিভি টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে এই টিকা সরবরাহ করা হয়েছে।
চিকিৎসকদের মতে, টাইফয়েডে আক্রান্ত হলে আর্থিক ক্ষতি, দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই টিকা নেওয়াই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে সন্তানের ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর অনলাইনে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা সহ-সমগ্র বাংলাদেশ

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

কুষ্টিয়ায় শিল্পপতির স্ত্রীর আমগাছ উধাও থানায় চুরির অভিযোগ

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রমনা মডেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত