ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে।

ইসলামাবাদে সাংবাদিকদের খাজা আসিফ বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালাতে পারে। নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করে খাজা আসিফ বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘রাজনৈতিক স্বার্থ হাসিলে এ অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন’-অভিযোগ করেন খাজা আসিফ। খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগও আবার তুলে ধরেন তিনি।

আসিফ বলেন, জাতিসংঘে আমরা ২০১৬ ও ২০১৭ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের অর্থ জোগানোর প্রমাণ দিয়েছিলাম, এমনকি ভিডিও ফুটেজও সরবরাহ করেছিলাম। তিনি বলেন, খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসের ঢেউ আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত, যাদের ভারত সমর্থন করছে বলে অভিযোগ রয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ১০ দিনে আটক ১৪২৫ বাংলাদেশি

নারী শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তার প্রতিবাদে কলমাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মদনে ৬০০ পিস ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে: দুদু

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু