ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থা (ফোমেমা)-এর স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে জাল নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ (জিম)।রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুজনকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।তিনি বলেন, ’সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে প্রতি নথি ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে জাল পাসপোর্ট সরবরাহ করছিল।অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার, একটি পেরোডুয়া আরুজ গাড়ি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) ধারণ করছিলেন, একজনের কাছে ছিল স্টুডেন্ট পাস, আরেকজন সম্পূর্ণভাবে অবৈধভাবে অবস্থান করছিলেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। মহাপরিচালক জাকারিয়া আরও বলেন, ‘দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিশেষ ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

ভর্তিতে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতে অভিযোগে অভিযুক্ত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,তদন্ত কার্যক্রম শুরু

পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা বিক্রি; আইনের চোখে গুরুতর অপরাধ

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

সাভারে সাংবাদিক আলী রেজা রাজুকে অপহরণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ