ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মদনপুর- মদনগঞ্জ সড়কটি এখন পথচারীদের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৭, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

মদনপুর- মদনগঞ্জ সড়কটি এখন পথচারীদের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদ
খানাখন্দে ভরা ১২ কিলোমিটারের সড়কে প্রতিদিন-ই ঘটছে দুর্ঘটনা ছোট বড় সড়ক দুর্ঘটনা চরম ভোগান্তিতে যাত্রীরা
মোঃ শাহজালাল (ফারুক)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ সংযোগ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন হাজার হাজর যানবাহন ও যাত্রীরা।বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে এই সড়কের প্রায় ১২ কিলোমিটার রাস্তা জুড়েই গর্ত ও উঁচু-নিচু অংশ ইট-পাথর ও কাদামাটির সংমিশ্রনে কৃত্রিম টিলার মত হয়ে ফুলে উঠেছে এতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও ধসে যাওয়া পাড় এবং উঁচু-নিচু জায়গার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, উল্টে যাচ্ছে রিকশা ও মোটরসাইকেল। স্থানীয়দের অভিযোগ, এক-দুই মাস পর পর নামমাত্র সংস্কার কাজ হলেও ইটের খোয়া দিয়ে গর্ত ভরাট করায় কয়েক সপ্তাহের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে সড়কটি।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক হলেও নেই সংস্কারের উদ্যোগ
এ সড়কটি বন্দর উপজেলা হয়ে ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের সাথে সংযুক্ত হওয়া অন্যতম একটি ব্যস্ততম পথ। এর পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভারী শিল্পপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ,মদ্রাসা ও হাসপাতাল। পদ্মা বহুমুখী সেতুর মুন্সিগঞ্জ অংশ হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় ভারী যানবাহনও নিয়মিত চলাচল করে এই পথে। বিশেষ করে ৫-৭ সিমেন্ট কারখানার ট্রাক ও ট্রেইলার অতিরিক্ত মাল বোঝাই করে চলাচল করায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে তৈরি হচ্ছে উঁচু-নিচু টিলা।স্থানীয়রা জানান, সড়কের উচু নিচু গর্তে পড়ে গাড়ি উল্টে যাওয়া,যাত্রী আহত হওয়া এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক মোটরসাইকেল চালক ও ব্যাটারি চালিত অটো রিক্সা উঁচু নিচে টিলায় ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন প্রতিনিয়ত। তারা অভিযোগ করেন সড়কটি বার বার সংস্কার করা হলেও কাজের মান ঠিক না থাকায় অল্প কয়েকদিনের মধ্যেই এটি পূর্বের রূপে ফিরে যায়।ভোগান্তির শিকার এই রাস্তায় নিয়মিত চলাচলকারী যাত্রীরা বলেন সিমেন্ট কারখানাগুলোর অতিরিক্ত মাল বোঝাই গাড়িগুলোর ওজনের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যায়।স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারবিহীন এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ট্রাক, ট্রেইলর,সিএনজি অটো রিক্সা,মিনি ট্রাক এবং প্রাইভেট গাড়ির চালক সহ এলাকাবাসী দ্রুত কার্যকর সংস্কার ও টেকসই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস!!

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

বগুড়া এরুলিয়া ভোটের অধিকার ফেরাতে বিএনপিতে কেন্দ্র কমিটি গঠন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বগুড়ায় ছাত্রদলের কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ