ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৬, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের বুকিত কিয়ারা রিসোর্টে মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল দাতো পাহলোয়ান টিএস শামসুদ্দীন বিন হাজি লুদিন ও তার সহধর্মিণী দাতিন নূর বালখিসাম বিনতি আবু বাকার উপস্থিত ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানিয়ে বলা হয়, মালয়েশিয়া হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর হাসান তারিক মণ্ডল শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্কের প্রতি মনোযোগ আকর্ষণ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরেন।
হাইকমিশনার বলেন, পেশাগত দক্ষতার কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ বিশ্বের বুকে সমাদৃত ও জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োগের গৌরব অর্জন করেছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছে।পরে হাইকমিশনার গেস্ট অব অনার এবং প্রতিরক্ষা উপদেষ্টাকে নিয়ে দিবসটি উপলক্ষে কেক কাটেন।অনুষ্ঠানে ৪০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা সহ-সমগ্র বাংলাদেশ

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত

সিরাজগঞ্জের ডুমুর ইছায় অসুস্থ রোগীর পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, খোঁজ নিলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

স্বতন্ত্র প্রার্থী শাহীনের মিছিলে হাজারো মানুষ

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত