ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিস অভিবাসী শ্রমিক আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় ‘অপস মহির’ নামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১৬ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস-এর সদস্যরাও অংশ নেন। অভিযানে আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন।

এসময় একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়। ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—১ জন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারের পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, ১ জন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারের নারী, ১ জন নেপালি নারী ও ১ জন ভারতীয় নারী। তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

নেত্রকোনায় শুভ উদ্বোধন হয়ে গেল জাম্বুরী অন দ্য এয়ার এবং জাম্বুরী অন দ্য ইন্টারনেট

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

দেশে ফেরা একদিন পেছালো খালেদা জিয়ার

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

নেত্রকোনায় মহাকবি সৈয়দ আলাওল এর জীবন ও সাহিত্য কর্মের ওপর মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান