ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক সম্পন্ন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

(পলাশ পাল,নেত্রকোনা জেলা প্রতিনিধি)
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর ছয় মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু বিষয়ে উদ্ধেগের কথা জানান তিনি।
কী ধরনের উদ্ধেগ—এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার সঙ্গে দেশের বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে নির্বাচনে সহিংসা ঘটানো এবং সেটি বানচালের ষড়যন্ত্র করা হয়। এ ছাড়া অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায়ও তিনি উদ্ধেগ প্রকাশ করেন।
সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাবর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো করার চেষ্টা চলছে।
তারেক রহমান প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনেকটাই গোপনীয়তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ফরিদগঞ্জে থামছে না বৃষ্টি, জনজীবনে নেমে এসেছে অস্থিরতা

উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো