ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ২০, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ানঃ

ফরিদগঞ্জ থেকে চাঁদপুর রুটে অস্বাভাবিক ভাবে সিএনজি ভাড়া আদায় করছিলো সিএনজি চালকরা। ৫০ টাকার ভাড়া কখনো কখনো ২০০ টাকা পর্যন্ত জনপ্রতি আদায় করা হচ্ছে। নারী যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আছে সিএনজি চালকদের বিরুদ্ধে। ফরিদগঞ্জ থেকে চাঁদপুর রুটে সিএনজি ভাড়া এবং নারীদের সাথে বাঝে আচরণের বিষয়ে যখন ফরিদগঞ্জে আলোচনা তুঙ্গে তখন গত ১৭ ই জুন দৈনিক আলোকিত চাঁদপুর এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে।

তার ২ দিন পর ২০ ই জুন থেকে থেকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায় বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে অভিযান শুরু হয়। এতে সেনাবাহিনী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুরু থেকেই এ বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করেছেন, তিনি মানুষকে আশ্বস্ত করেছেন যে এটির তদন্ত পূর্বক একটি সমাধান করবেন।

তারই ধারাবাহিকতায় অভিযান শুরু হয়। এ বিষয়ে তিনি জানান, অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ উপস্তিত ছিলেন। সিএনজিস্ট্যান্ড এলাকায় উপস্থিত সকল সিএনজি চালকদেরকে সতর্ক করা হয়। তারা অতিরিক্ত ভাড়া নিবেন না, মর্মে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, সিএনজি চালকদেরকে নারী যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণের পরামর্শ দেয়া হয়।

যাত্রীরা বলেন, নিয়মিত তদারকি হলে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের ঘটনা বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অভিযান শুরু করায় ধন্যবাদ জানায়।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আইটির জগতে নতুন বিপ্লব-দেশীয় উদ্ভাবনে বিশ্বে আলো ছড়াচ্ছে Next CEO Ltd.

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

বগুড়া ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে টিকাদান কর্মসূচি

নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা

পথশিশুদের মুখে হাসি ফোটালেন পুলিশ কনস্টেবল ইসমাইল