ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৩, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (২ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

তাদের দাবিগুলো হলো-বর্তমান নারী কমিশন বাদ দিয়ে নতুন করে কমিশন গঠন করে যেখানে আলেম ও ওলামাদের যুক্ত করা, সংবিধানে আল্লাহর ওপর পুনঃবিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা, শাপলা চত্বরের হত্যার বিচার করা, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে তাদের বিচার করা, বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা, চিন্ময় দাসের জামিন বাতিল করা, আওয়ামী লীগের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার করা, প্রাইমারি থেকে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, রাখাইনে করিডোর দেওয়া থেকে বিরত থাকতে হবে ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা।

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।

শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করতে দলে দলে সমাবেশস্থলে আসেন। এরপর সকাল ৯টা থেকে শুরু হয় সমাবেশ। এতে হেফাজতের সিনিয়র নেতারাসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। এরপর দুপুর ১টার পর এই মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে জোড়া খুন প্রবাসী বাংলাদেশিসহ গ্রেফতার দুই

বগুড়া এরুলিয়া ভোটের অধিকার ফেরাতে বিএনপিতে কেন্দ্র কমিটি গঠন

‘ঘুষ নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে’: মাসুমদিয়া কলেজের অধ্যক্ষ

যুবদল নেতা শাওন সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার,আওয়ামী ষড়যন্ত্রের নোংরা রাজনীতি উন্মোচিত

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

নেশাগ্রস্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার