ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের প্রয়াত আলেপ উদ্দীনের ছেলে।

গত বৃহস্পতিবার মা কুলসুম বাদী হয়ে তার ছেলে রুবেলের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রুবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক সেবন করছিল রুবেল। মাদকদ্রব্যের জন্য টাকা দাবিতে সে প্রায়ই তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনের অতিষ্ঠ হয়ে অবশেষে মা থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিদেশি শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

তিস্তার ন্যায্য পানিবণ্টনের দাবিতে রুয়েটে মশাল মিছিল

মালয়েশিয়ায় ভয়াবহ প্রতারণা শিকার বাংলাদেশি শ্রমিকরা

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা জাতিসংঘের কড়া সতর্কবার্তা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

আত্রাইয়ে ঈদ আনন্দে গ্রামীণ খেলার উৎসব

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক