ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

পলাশ পাল,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকেই ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সবগুলো কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকে এমন আছেন যারা আগে কখনও ভোট দেননি। তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি।
ভোট দিতে আসা এক শিক্ষার্থী জানান, সোমবার সারারাত ঘুমায়নি। ভোরের দিকে কেন্দ্রে এসেছি। সবার আগে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে খুব আনন্দিত।
শিক্ষার্থীরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সৃষ্ট নানান বিতর্কের অবসান ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে।
ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে—ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকা সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢুকতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কার্ডপ্রাপ্ত সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন।সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীদের। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা। আজই প্রকাশ হবে ফলাফল।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় মহাকবি সৈয়দ আলাওল এর জীবন ও সাহিত্য কর্মের ওপর মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

হাসিনার সীমান্ত সড়কে হুমকিতে বাংলাদেশ

জবিস্থ নটরডেমিয়াম সোসাইটির সভাপতি- সজিব খান, সম্পাদক- আরাফ নির্বাচিত

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

ডাঃ সাদ আহমেদ সভাপতি ও মোঃ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ