ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৪, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা।

তবে এ নিয়ে ভারতের সাধারণ জনগণের মধ্যেও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক ভারতীয় নাগরিককে এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে দেখা গেছে।

ভিডিওতে ওই নাগরিক বলেন, সৌদি আরব সফর থেকে জরুরি অবস্থা ফেরার পর মোদির উচিত ছিল কাশ্মীরে যাওয়া, কিন্তু তিনি গেছেন বিহার রাজ্যে। ভারতীয় ওই নাগরিকের প্রশ্ন, যখন কারো বাড়িতে দূর্ঘটনা ঘটে তখন কি তার বাড়িতে যাওয়া উচিত নাকি অন্য ঘরে?

একই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, পহেলগাঁওয়ে মোদির ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ যদি ভারতীয় জনগণকে বোকা বানাতে ব্যর্থ হয়, তাহলে বিশ্বকে কীভাবে বোকা বানানো যাবে? মোদি তার উগ্রবাদী ও বিপজ্জনক মানসিকতা ভারতের ওপর চাপিয়ে দিচ্ছেন।মোদি শুধু ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতালিপ্সার জন্য ভারতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।

এদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি।

কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ-পাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করা হয়েছে। ফলে এই অভিযানের সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।,

তিওয়ারির মতে, একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে, যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয়। এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, ‘অর্চনা তিওয়ারির সত্য প্রকাশ প্রমাণ করে যে পহেলগাঁওয়ে ফলস ফ্ল্যাগ অপারেশন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মো বকুল হোসেন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, শজিমেক হাসপাতালে ভর্তি

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

য়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোট পরিচালিত

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ 

বগুড়ায় কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা: মানসিক ভারসাম্যহীন স্বামী আটক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া