ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৪, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ


মোঃ শাহজালাল (ফারুক)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩রা নভেম্বর (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।এতে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী সাহেবের নাম ঘোষণা করেছেন। প্রার্থী হিসেবে আলহাজ্ব নবীউল্লা নবীর নাম ঘোষণার পর থেকেই ঢাকা-৫ এর পুরো নির্বাচনী এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আলহাজ্ব নবীউল্লা নবীর প্রার্থীতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।দলের তৃণমূল নেতারা বলছেন, “নবী ভাই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর প্রার্থীতা আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে।”
ডেমরা এলাকার একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “আমরা দীর্ঘদিন ধরে এমন একজন প্রতিনিধিকেই চেয়েছিলাম,যিনি সত্যিকার অর্থে মানুষের পাশে থাকবেন। আলহাজ্ব নবীউল্লা নবী ভাই সেভাবেই কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও গণমানুষের পাশে থাকবেন বলে আমরা আশা রাখি।৬২ নং ওয়ার্ড গোবিন্দপুর-বাগানবাড়ি ইউনিট শ্রমিক দলর এক কর্মী বলেন, “আমাদের নেতা নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা ঘরে ঘরে যাচ্ছি।ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।”
এলাকার সাধারণ জনগণও প্রত্যাশা করছেন যে,আলহাজ্ব নবীউল্লা নবী নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং হত্যা-সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক প্রতিরোধ সহ
শিক্ষা,স্বাস্থ্য ও অন্যান্য অবকাঠামো খাতে বাস্তবসম্মত পরিবর্তন আনতে পারবেন।প্রতিবেদনটি তৈরি করতে ঢাকা-৫ এর বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাক্ষাৎকার গ্রহণ করতে গেলে দৈনিক মিলেনিয়াম নিউজ বিডি’র এই প্রতিবেদককে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ জানান, বিএনপি’র (মূল দল), ছাত্রদল, যুবদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল,তাঁতি দল, মৎসজীবী দল ও কৃষক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন- ঢাকা ৫ এ কোনো প্রকার দলীয় কোন্দল নেই,আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি কে  এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ।
সব মিলিয়ে ঢাকা-৫ আসনে আলহাজ্ব নবীউল্লা নবীর প্রার্থীতা ঘোষণা শুধু একটি রাজনৈতিক ঘোষণা-ই নয়—এ যেন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ফরিদগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের যুব সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভনে শিক্ষার্থী ধর্ষণ, আটক ১

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

বগুড়ায় নববধূ হত্যা: যৌতুক না দেওয়ায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

পুলিশের বিভাগীয় অধস্তন কর্মকর্তা ও কর্মচারী পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩