ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৮, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

সাকিব আহসান,
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এবছর ধানের আবাদ হয়েছে মোট ২৫,১৮৫ হেক্টর জমিতে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠে দেখা গেছে—ধানের বাম্পার ফলনের আশা থাকলেও কৃষকদের মনোযোগ এখন ফলনের পাশাপাশি টেকসই চাষাবাদে।

পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের কৃষক আব্দুল করিম (৪৮) জানান, “আগে আমরা দেশি জাতের ধান বেশি চাষ করতাম। কিন্তু এখন আবহাওয়া একেবারে উল্টেপাল্টে গেছে। কখন বৃষ্টি হবে, কখন খরা—কিছুই বোঝা যায় না। তাই ব্রি-৫১ বা ব্রি-৩৪ জাতের ধান লাগাই, যাতে একটু নিশ্চিন্ত থাকা যায়।”

একই কথা জানালেন ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাগুনী গ্রামের কৃষক দেবেন্দ্রনাথ (৩২)। তিনি বলেন, “স্বর্ণা জাতটা একটু কম সময়ে ফলন দেয়, পানি কম লাগায়, আর রোগবালাইও কম। তাই এখন অনেকেই এই জাতের ধান লাগাচ্ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, “এবছর পীরগঞ্জে প্রধানত ব্রি-৫১, স্বর্ণা ও ব্রি-৩৪ জাতের ধান চাষ হচ্ছে। এগুলো তুলনামূলকভাবে খরা ও অতিবৃষ্টির মতো জলবায়ুগত চাপে সহনশীল।” তিনি আরও বলেন, “বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাচ্ছে। তাই অভিযোজনযোগ্য জাতের ধান চাষ করাই এখন সময়ের দাবি।”

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ব্রি-৫১ জাতের ধান গড়ে প্রতি হেক্টরে ৫.৫ থেকে ৬ টন পর্যন্ত ফলন দেয়। এই জাতের মূল সুবিধা হলো স্বল্প সময়ের মধ্যে পরিপক্বতা লাভ করা এবং অতিরিক্ত তাপমাত্রা সহনশীলতা। ফলে জলবায়ুর অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কৃষকের ক্ষতির আশঙ্কা কম।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

শ্রমিকদের ক্ষমতায়নে মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

অবশেষে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা !

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত