ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসার শেষ কর্মদিবস, যাচ্ছেন দিনাজপুরে

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৯, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
​২৯ নভেম্বর ২০২৫ খ্রি. | বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. জেদান আল মুসা আজ, ২৯ নভেম্বর ২০২৫ খ্রি., তাঁর শেষ কর্মদিবস পালন করলেন। তিনি দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য প্রস্তুত।
​এক বিদায়ী বার্তায় তিনি জানান, গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে তিনি বগুড়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে তাঁর মেয়াদ সম্পন্ন করলেন।
​আইন-শৃঙ্খলা রক্ষা ও কৃতজ্ঞতা জ্ঞাপন ,​এসপি মো. জেদান আল মুসা তাঁর দায়িত্ব পালনকালে বগুড়ার সম্মানিত জনগণ, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সম্মিলিত প্রচেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূলে তাঁকে কৃতার্থ করেছে।

​তিনি বিজ্ঞ বিচারক, বার ও প্রসিকিউশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার আন্তরিক সহায়তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ, জেলা প্রাণিসম্পদ, জেলা মৎস্য অফিস, সমাজসেবা অফিসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা তাঁর দায়িত্বপালনকে আরও উৎসাহিত করেছে বলে তিনি জানান।
​নিজের সহকর্মী পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মো. জেদান আল মুসা বলেন, “আপনাদের নিষ্ঠা, ত্যাগ ও পেশাদারিত্ব আমার প্রতিটি সিদ্ধান্তকে সহজ করেছে।”
​তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবাগত পুলিশ সুপারের হাতে বগুড়া আরও নিরাপদ হবে। দায়িত্বের পরিবর্তন স্বাভাবিক হলেও, এই জেলার মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও সম্মান চিরস্থায়ী থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

য়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোট পরিচালিত

গফরগাঁও উপজেলা ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ৫৮তম জি আই স্বীকৃতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা বগুড়া জেলা বিএনপির

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদফতরের ২য় ব্যাচের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা থেকে নরসিংদীতে নিয়ে রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, মোটরসাইকেলচালকের স্বীকারোক্তি

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২২

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান উদযাপন