ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়া এরুলিয়া ভোটের অধিকার ফেরাতে বিএনপিতে কেন্দ্র কমিটি গঠন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ২১, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ভোটার কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে একলিয়া ইউনিয়নের শিকারপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সভার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রবেল।
​এরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল আলম, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন পেস্তা, সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, এরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল পলাশ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি খোকন শেখ প্রমুখ।
​বক্তাদের আহ্বান:
সভায় বক্তারা বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী ভোটার কেন্দ্র কমিটি গঠন করা এখন সময়ের দাবি।
​অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আজ নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯ ফিলিস্তিনি

সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মনোহরদী পুলিশের অভিযান অব্যাহত :চোরাই মাল উদ্ধারসহ ০১ গ্রেফতার

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

ভারত থেমে গেলে পাকিস্তানও থামবে: ইসহাক দার

শারদীয় দুর্গোৎসব শুরু আজ