ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতসভাপতি নির্বাচিত হলেন এডভোকেট হাসনাত কাইয়ূম

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৩, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ :
রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের নাম পরিবর্তন করে “রাষ্ট্র সংস্কার আন্দোলন” থেকে “বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন” ঘোষণা করা হয়।

এ সময় নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়, যেখানে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন এডভোকেট হাসনাত কাইয়ূম।

সভাপতি নির্বাচিত হওয়ার পর স্বাগত বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, “২০১২ সালে গণতান্ত্রিক সংবিধান আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা একটি ছোট গ্রুপ আজ জনগণের আস্থা অর্জন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে আমরা জনমত তৈরি করতে সক্ষম হলেও মানবিক রাষ্ট্র বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। জুলাই সনদের টেকসই ও সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “হাসিনার নির্বাচন কমিশন আমাদের দলের নিবন্ধন দেয়নি। তবে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাধ্য হয়েছেন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। আমরা আশা করি, দ্রুততম সময়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধিত রাজনৈতিক দলে পরিণত হবে।”

সম্মেলনে সারাদেশের প্রায় ১৩০ কমিটির ২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা: মানসিক ভারসাম্যহীন স্বামী আটক

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা

ফরিদগঞ্জে কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

মালয়েশিয়ায় হালাল পণ্য মেলায় ১৫ লাখ ডলারের অর্ডার পেলো প্রাণ

আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব