ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৫, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করতে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা। বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহত্তর মুসলিম ব্লক কেন্দ্রিক এ কর্মসূচিতে স্থানীয় দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।

মঙ্গলবার (২৫ নভেম্বর)  বিকাল ৪ টায় মুসলিম ব্লকের প্রধান বাজার চত্বরে সমবেত হন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা। সেখান থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া এবং বসতবাড়িতে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি, বিএনপির জাতীয় ইশতেহারভিত্তিক অঙ্গীকারসমূহ এবং প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের বার্তা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।

পদযাত্রার পুরো পথজুড়ে নেতাকর্মীরা স্লোগান দেয়,
“ধানের শীষে ভোট দিন”, “গণতন্ত্র ফিরিয়ে আনুন”, “তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন।”
নারী–পুরুষ, তরুণ কর্মী ও প্রবীণ নেতাদের সক্রিয় উপস্থিতিতে এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়। অনেক দোকানদার ও পথচারীও লিফলেট সংগ্রহ করে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

পদযাত্রা শেষে পুনরায় মুসলিম ব্লকের বাজারে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ–সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।
তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়; এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। বিএনপির কর্মীরা মাঠে নামলে জনগণ আস্থা পায়, আর আজকের পদযাত্রা তার বাস্তব প্রমাণ।”

তিনি আরও বলেন, “সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াই চালিয়ে যেতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।”

সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, সেলিম উদ্দিন বাহারী, সহ কৃষি–বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, নুর আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা ঘোষণা দেন, “আগামী দিনগুলোতে প্রতিটি ওয়ার্ডে, এলাকায় ও গ্রামে গ্রামে আরও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। ধানের শীষের জয় নিশ্চিত করতে ঘরে ঘরে ভোটার যোগাযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

মনোহরদী পুলিশের অভিযান অব্যাহত :চোরাই মাল উদ্ধারসহ ০১ গ্রেফতার

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

কুষ্টিয়া ইবি থানায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, আহত ৪

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারী শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তার প্রতিবাদে কলমাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান

ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াতের সমাবেশে হামলা-গুলি