ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

(নেত্রকোনা জেলা প্রতিনিধি)নেত্রকোণার সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিএনপি’র অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোণা-২(সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক জেলা ছাত্রদলের সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য সাইদুর রহমান। তিনি বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সাইদুর রহমানসহ মোট ৫১ জন নেতাকর্মী।বিশেষভাবে উল্লেখ্য যে, উক্ত ইউনিয়ন বর্তমান জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নিজ ইউনিয়ন।
যোগদান উপলক্ষে সাইদুর রহমান বলেন, “ছাত্র রাজনীতি থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় দলে মূল্যায়ন পাইনি। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জামায়াত ইসলামীতে যোগ দিয়েছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “গত ১৬ বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি। এমনকি পাঁচজন মিলে খাবার অনুষ্ঠান করার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি—চাঁদাবাজি বন্ধ করুন। ইতিমধ্যেই ঢাকসু ও জাকসু নির্বাচনে আপনারা এর ফল ভোগ করেছেন।
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন।”

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান!

আজ সারা দেশ সহ পুরাতন ঐতিহ্য গত ভাবে মোহনগঞ্জ ও বারহাট্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ দীপাবলি ও শ্যামাপূজা

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় বয়ে চলেছে নির্বাচনী বাতাস

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

জিয়া পরিবারের মঙ্গল কামনায়: শিবগঞ্জে ৩০০ দুস্থ পরিবারকে ৬০ লক্ষ টাকার আর্থিক সহায়তা

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ: ধানের শীষে ভোট চাইলেন খায়রুল বাশার

সাভারে প্রভাবশালী মহিলা লীগ নেত্রীর অপরাধ সাম্রাজ্য ও গ্রেপ্তারের দাবি