ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৬, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরুদ্ধার, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরায় বরাদ্দ এবং কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫ মে) বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর মুহতারাম অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা আইনের শাসনের মাধ্যমে আমাদের সাংগঠনিক অধিকার ও রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেতে চাই।”
তিনি আরও বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.) ছিলেন ইসলামী রাজনীতির এক প্রাজ্ঞ পথিকৃৎ। তাঁর জীবনাদর্শ ও ত্যাগ আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দলের নিবন্ধন ফিরে পাওয়া এবং নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাও. শাহীনূর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, ওলামায়ে কেরাম এবং ছাত্র-যুবনেতারা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

৬ মাসের দাম্পত্য জীবন,৭ দিনের চাকরি—মর্গে পড়ে আছে নিথর স্বামী-স্ত্রীর মৃতদেহ

এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন

‘ঘুষ নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে’: মাসুমদিয়া কলেজের অধ্যক্ষ

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান প্রতিপালনে বগুড়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা

পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়!

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!