ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ৬

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ২৫, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে বাংলাদেশি ওই শ্রমিককে তিরস্কার করেন তার এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।পুলিশ জানায়, একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বাড়িটিতে বসবাস করতেন। ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিজি বলেন, আটক ব্যক্তিদের আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় হালাল প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের জয়যাত্রা

দৈনিক মিলেনিয়াম নিউজবিডি-তে নিয়োগ বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা বগুড়া জেলা বিএনপির

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

ফরিদগঞ্জে কলেজ গেইটে অচেনা যুবক, পরিচয়হীন ২ মাস

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

মাটিডালী স্কুল এন্ড কলেজ বগুড়া ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

আসিয়ান সম্মেলন নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর

মদনে ৬০০ পিস ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার