ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দর মহলে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ কুটুমবাড়ী নামক একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্বে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ শুরু করে।

এদিকে ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামক বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সাংগঠনের নেতাকতর্মীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দেওয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।

সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ী রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবিতে দীর্ঘায়িত শাটডাউন ও পরীক্ষা বর্জনের প্রতিবাদে ক্রমান্বয়ে ফুসে উঠছে ছাত্র-ছাত্রী সহ ও অভিভাবক সমাজ

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

ফরিদগঞ্জের শোল্লা বাজারে জামায়াতে ইসলামী’র গণসংযোগ অনুষ্ঠিত

জুলাই-আগস্টে গণহত্যার দায় হাসিনার: তাজুল ইসলাম

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মালয়েশিয়ায় ১০ দিনে আটক ১৪২৫ বাংলাদেশি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল