ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রাজশাহীতে তরুণদের জীবন ও জীবিকার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৩, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

রাজশাহীতে তরুণদের জীবন ও জীবিকার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত, জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় এ-এমপাওয়ার প্রকল্পের আওতায় ইউসেপ রাজশাহী টিভিইটি ইন্সটিটিউট এ রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২০ জন তরুণকে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। ২০ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষণের অর্থনৈতিক গুরুত্ব, হ্যান্ডটুলস ও পাওয়ার টুলস, প্যারালাল সার্কিট তৈরি, ইলেক্ট্রিক্যাল ড্রয়িং ও সুইজ বোর্ড কানেকশন বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করে। প্রকল্প কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল্লাহ জানান এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীগন তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে এবং নিজেদের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। উল্লেখ্য, A-Empower প্রকল্প কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠীর যৌন প্রজনন স্বাস্থ্য, তাদের ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের জন্য কাজ করছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি