ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৬, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘জুবাইদা রহমান আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক প্রগ্রামে অংশগ্রহণ করেছেন।

এবং সেই দিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে, যে নেতৃত্ব তিনি যুক্তরাজ্যে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা সেই পরিবেশ হয়ে যাবে এবং তিনি আসবেন।’

তিনি বলেন, কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।

এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ। তার জন্য সবাই দোয়া করবেন।

এই চিকিৎসক বলেন, ‘লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান তার মায়ের চিকিৎসার জন্য যা করেছেন সে জন্য কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি চেয়ারপারসনের মানসিকভাবে প্রশান্তি আনতে কাজ করেছেন তার তিন নাতনি। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। লন্ডনের বিএনপির নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।চেয়ারপারসনও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রবাসীদের অবদানের স্বীকৃতি কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

মালয়েশিয়াস্থ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

আত্রাইয়ে সালাম ষ্টীল নির্মাণ শিল্পী মিলন মেলা