ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৩, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

চাঁদপুর প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ নভেম্বর) দুপুরে নিষিদ্ধঘোষিত পলিথিন উদ্ধারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে ফখরউদ্দীন (৪০) নামে ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৫৩ কেজি এবং বিল্লাল পাটোয়ারী (৪৫) নামে আরেক ব্যবসায়ীর দোকান থেকে ৯৪ কেজিসহ মোট ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০-২৫ কিলোমিটার যানজট

পাঁচ তারকা হোটেল মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে বিশ্ব পর্যটন দিবসের পালন

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

চিলমারীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতবিনিময় সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে আজ নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

ফরিদগঞ্জে থামছে না বৃষ্টি, জনজীবনে নেমে এসেছে অস্থিরতা

আত্রাইয়ে হজযাত্রীদের নিয়ে মতবিনিময় সভা