ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৪, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা সাড়ে ১১টায় শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে রাত ১২টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি হলে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থী এমন মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে উপাচার্য বাসভবনের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

এসময় তারা ‘উই ওয়ান্ট, উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’, ‘শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ভিসি তুমি কী করো? ক্যাম্পাসে লাশ কেন?’ ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ প্রভৃতি স্লোগান দেন।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

৪০০পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেফতার

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি “

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

ঐতিহাসিক মহাস্থান বাজারের ৫০ বছরের অপেক্ষার অবসান: ১.৩১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’।গৃহহীন- আপনজন বিহীনশুক্কুরী বেগম

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর