ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ৮, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

মোঃ এলাহী, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় দুটি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন, তিন সপ্তাহ ধরে সংগৃহীত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টুল্যাং লাউটে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিট থেকে রাত ২টা ১৫ পর্যন্ত অভিযান চালানো হয়।আটকদের মধ্যে থাইল্যান্ডের ১১১ জন নারী এবং তিনজন পুরুষ, ভিয়েতনামের ৪৩ জন নারী এবং ১৩ জন পুরুষ, বাংলাদেশের ২৩ জন পুরুষ এবং ভারতের ১৪ জন পুরুষ রয়েছেন।এছাড়াও পাকিস্তানের ১০ জন পুরুষ, নেপালের সাতজন পুরুষ, চীনের চারজন পুরুষ এবং একজন নারী, লাওসের চারজন নারী এবং ইন্দোনেশিয়ার তিনজন পুরুষকে আটক করা হয়েছে।আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকায় ধারা ৬(১)(সি) এবং অতিরিক্ত সময় অবস্থানের জন্য একই আইনের ধারা ১৫(১)(সি) এর অধীনে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সেতিয়া ট্রপিকা ডমেস্টিক কমপ্লেক্সের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি