ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৬, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর পৌর শহরের বামনহাটা দারুন্নাজাত নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা লাল মামুদ। তিনি ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী বিএনপি নেতা লাল মামুদ খাঁন সংবাদ সম্মেলনে বলেন, এক বছর আগে বামনহাটা, ছাব্বিশা, অর্জুনাসহ বিভিন্ন এলাকার ২৫ থেকে ৩০ জনের নিকট থেকে ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরকারি সাবমাসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন। বিষয়টি ভুক্তভোগীরা জানালে ফারুককে সাবমারসিবল পাম্প বা টাকা ফেরত দিতে বলি।

এরই জেরে ফারুক আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালায়। এর প্রতিবাদ করায় গত রবিবার আমার ছেলে প্রান্তের উপর ফারুক বামনহাটা বাজারে হামলা করে এবং মারধর করে। যখন তার উপর হামলার ঘটনা ঘটে তখন আমি ঘটনাস্থলে ছিলামই না। ভুক্তভোগীরা তার কাছে টাকা চাইতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা এই লাল খাঁন সংবাদ সম্মেলনে আরও বলেন, ভুক্তভোগীদের থেকে অর্থ আত্মসাতের বিরুদ্ধে কথা বলা ও তাদেরকে টাকা ফেরত দিতে বলায় উল্টো ক্ষুব্ধ হয়ে ফারুক আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করে। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।

ভুক্তভোগী খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও অনেকে বলেন, সরকারি সাবমারসিবল টিউবওয়েল দেয়ার কথা বলে ফারুক নামে ওই বিএনপি নেতা ২৫ থেকে ৮০ হাজার টাকা করে নেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার কাছে সাবমারসিবল টিউবওয়েল বা টাকা ফেরত চাইলে উল্টো আরও অর্থ দাবি করে সে। পরে লাল খাঁনকে বিষয়টি জানালে তিনি ফারুকে আমাদেরকে টিউবওয়েল স্থাপন করে দেয়া বা টাকা ফেরত দিতে বললে তার সাথে ক্ষুব্ধ আচরণ করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় সংবাদ সম্মেলনে খন্দকার আশরাফুল আলম, মনোয়ারা বেগম ও সাইফুল ইসলাম খানসহ আরও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

নেত্রকোনার মোহনগঞ্জ থানার মুদি দোকানিকে গলাকেটে হত্যা

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে