ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ৩, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৫৬টি যানবাহন তল্লাশি করা হয় এবং ২২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চাঁদপুর জেলা সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মোট ৪৫৬টি যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন যানবাহন মালিককে মোট ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২টি মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার (২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জাবিদ হাসান জানান, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এতে বাবুরহাট এলাকায় পুলিশের সহযোগিতায় ২২৯টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল সংক্রান্ত বিভিন্ন অভিযোগে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ফরিদগঞ্জের চরকুমিরায় ১০২টি যানবাহনে তল্লাশির সময় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। এখানে ৯ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। সব মিলিয়ে ২২টি মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সুত্র, এনটিভি

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাভারে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা নগদ অর্থ ও গরু লুট

প্রবাসীদের মোবাইল অ্যাপ দিয়েই রেমিট্যান্স পাঠানোর অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়

পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মনোহরদীতে “টাইফয়েড” টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

বগুড়া শিবগঞ্জে ৩ কেজি গাজাসহ দুজন গ্রেফতার

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

সাঘাটায় ইটভাটায় ইট পোড়ানোর ধুম