ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে পুলিশের অভিযান ২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১১, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ সাইট থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। মঙ্গলবার বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতির বরাতে বলা হয়, বায়ান লেপাসের একটি গাড়ি পার্ক নির্মাণস্থলে পরিচালিত এই অভিযানে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশের নাগরিক।

আটকদের মধ্যে আরও রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া সরকার।পেনাং অভিবাসন বিভাগের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে তাঁদের অনেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

বগুড়া শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল হাকিম গ্রেফতার

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

মালয়েশিয়ায় হালাল পণ্য মেলায় ১৫ লাখ ডলারের অর্ডার পেলো প্রাণ

এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চিলমারীতে এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল