ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

সুমি নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলার সদর থানাধীন বাঘেরবাজার স্কুল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নান্দাইল উপজেলার সংগ্রামকেলী গ্রামের আলমগীর হোসেন (৩৩) গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী মাসুদ রানার ডাকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার মা আনোয়ারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ২৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা সংগ্রামকেলী নতুনবাজার এলাকার একটি কলাগাছের ঝোপে মাটিচাপা দেওয়া অবস্থায় আলমগীরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, আলমগীর হোসেন বিদেশ থেকে ফিরে কৃষিকাজ করতেন এবং এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এতে ক্ষুব্ধ হয়ে মাসুদ রানা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা করে তাকে হত্যা করে লাশ গুম করে।

গ্রেফতারের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে মাসুদ রানা স্বেচ্ছায় ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

৪০ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে কিনেছে ভারত!

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতি জোরদার, মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন 

অবশেষে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা !

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

বগুড়া ফুটবল একাডেমি টুর্ণামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল, তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু