ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়া দুপচাঁচিয়া ধর্ষণের চেষ্টা মামলার দুইজন গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৭, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা দুপচাঁচিয়া পৌরসভার চেঙ্গা গ্রামে ধর্ষণের চেষ্টা মামলায় হাকিম ও জনি নামে দুইজন গ্রেফতার।
বাদী মোঃ জুয়েল রানা (৪৫), পিতা মৃত জনাব আলী, স্থানী সাং চকদেবপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ। বর্তমান সাং চেঙ্গা, দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়ের করেন যে, বাদী ও তার স্ত্রী বগুড়ায় প্রাণ কোম্পানীতে চাকরি করে এবং প্রতিদিন প্রাণ কোম্পানীতে যাওয়া আসা করে। বাদীর মেয়ে ভিকটিম (১৮), ১০ম শ্রেণীর ছাত্রী, একাকী বাড়িতে থাকে। গত ১১ অক্টোবর সকাল অনুমানিক সাড়ে ৬ টায় বাদী ও তার স্ত্রী বগুড়া আসলে প্রতিবেশী আসামী মোঃ হাকিম (৪০), পিতা মৃত হাফিজার রহমান, মোঃ জনি (২০), পিতা মোঃ মামুন, মোঃ আরিফ (১৯), পিতা মোঃ বাচ্চু, সর্ব সাং চেঙ্গা, দুপচাঁচিয়া, বগুড়া। আসামীরা পরস্পর যোগসাজশে ১নং আসামী হাকিম বাদীর বাড়ির বাহিরে পাহাড়ার থাকে এবং অপর আসামীরা বাদীর বসতবাড়ির ঘরের মধ্যে প্রবেশ করে ভিকটিমের স্পর্শকাতর স্থানে ও পরনের সালোয়ার খুলে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়।
অভিযুক্ত আসামীরা হলো, মোঃ হাকিম (৪০), মোঃ জনি (২০), মোঃ আরিফ (১৯), সর্ব সাং চেঙ্গা, দুপচাঁচিয়া।
দুপচাঁচিয়া থানার মামলা নং-০৯, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি