ঢাকা আজ বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আরডিএর উদাসীনতায় ভবন নির্মাণের অনিয়ম এখন নিয়মে পরিণত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৮, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী মহানগরীতে আরডিএ’র তদারকির অভাবে ভবন নির্মাণে অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। কোনো নিয়ম-নীতি না মেনেই একের পর এক বহুতল ভবন নির্মাণ করছেন প্রভাবশালী ঠিকাদার ও কর্মকর্তারা।

সূত্রে জানা গেছে, রাজশাহী ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। তবে অনেকেই অনুমোদন নিলেও নিয়ম না মেনে নিজের মতো ভবন তৈরি করছেন। অভিযোগ থাকলেও আরডিএর পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

সরেজমিনে দেখা গেছে, নগরীর নতুন বিলশিমলা এলাকায় ফুটপাত দখল করে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করছেন ঠিকাদার মমিন উদ্দিন ও তার ভাই পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। আরডিএ তাদের তিন মাসের মধ্যে ভবন অপসারণের নোটিশ দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভবনটি অপসারণসহ আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।

এছাড়া বড়বনগ্রাম ও উমরপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে ইমারত নির্মাণ আইন না মেনে। বেশিরভাগ ভবনে নিরাপত্তা ব্যবস্থা, ফাঁকা জায়গা ও অনুমোদনের বিলবোর্ডও নেই।

আরডিএ নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ তারিক বলেন,
“অনিয়মের অভিযোগ পেলে আমরা তদন্ত করি। নিয়ম না মানলে ভবন নির্মাণ বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান চলমান আছে।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

পথশিশুদের মুখে হাসি ফোটালেন পুলিশ কনস্টেবল ইসমাইল

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা সহ-সমগ্র বাংলাদেশ

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ