ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

তিস্তার ন্যায্য পানিবণ্টনের দাবিতে রুয়েটে মশাল মিছিল

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২০, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং উত্তরাঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসানের প্রত্যাশায় এক শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত  ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে রুয়েটের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও জেলা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রংপুর জেলার প্রতিনিধি আরাফ মাসুদ দীপ্র। তিনি বলেন, “তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সমগ্র বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের মানুষের মধ্যে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার নতুন উদ্যম সৃষ্টি করবে।”

শিক্ষার্থীরা জানান, রুয়েটের শিক্ষার্থীরা শুধু ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় নয়, বরং দেশের প্রশ্নেও সবসময় সজাগ ও সোচ্চার। যেকোনো নৈরাজ্য, বৈষম্য বা আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। বাংলাদেশের সার্বভৌম স্বার্থে তারা একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং তাদের কাছে দেশের চেয়ে বড় কোনো স্বার্থ নেই।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলার সানাউল্লাহ আল গালিব, ময়মনসিংহ জেলার আরেফিন আহমেদ আজমি, জয়পুরহাট জেলার ইয়াসির রাহাত কাব্যসহ বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

প্লাস্টিক দূষণ কমালেই দেশ এগিয়ে যাবে টেকসই ও সবুজ অর্থনীতির দিকে

নাগেশ্বরীতে এমকেএস এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালিত

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

নেত্রকোনায় মহাকবি সৈয়দ আলাওল এর জীবন ও সাহিত্য কর্মের ওপর মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়া-২ আসনে ভোটের আগে: জামায়াতের সাবেক নায়েবে আ

ফরিদগঞ্জে কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা