ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে বগুড়ায় মামলা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২৪, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ; বাদীর দাবি, হামলায় ৪৩টি গুলিবিদ্ধ হন তিনি।

​নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন সাবেক মন্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৭১ জন নামীয় এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করা হয়েছে।

​গত ২২ অক্টোবর, ২০২৫ তারিখে বগুড়া সদর থানায় মো: আরাফ (পিতা: মিজানুর, সাং- নাটাই পাড়া) বাদী হয়ে এই মামলাটি (মামলা নং- ৭৭) দায়ের করেন। এজাহারে হত্যার চেষ্টা, গুরুতর জখম, এবং অবৈধ সমাবেশের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

​এজাহারভুক্ত প্রধান অভিযুক্তগণ

​মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধিদের নাম রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

​১.  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী)

২.  ওবায়দুল কাদের (সাবেক সড়ক ও সেতুমন্ত্রী)

৩.  জুনায়েদ আহমেদ পলক (সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী)

৪.  দিপু মনি (সাবেক শিক্ষামন্ত্রী)

৫.  আসাদুজ্জামান (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী)

৬.  আব্দুল হামিদ (সাবেক রাষ্ট্রপতি)

৭.  সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, ও মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত ০৩ আগস্ট, ২০২৪ তারিখে দুপুর আনুমানিক ১২টায় বাদী মো: আরাফসহ প্রায় ২২০-২৫০ জন ছাত্র বগুড়া শহরের দত্তবাড়ী বড়গোলা রোডে একটি মিছিল নিয়ে পৌঁছান।

​এজাহারে বাদী অভিযোগ করেন, উক্ত স্থানে পূর্ব থেকে আসামীগণ লাঠি, লোহার রড, কাঠের বাটাম, হকি স্টিক, চাপাতি, দা, ককটেল, বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। মিছিল দেখতে পেয়ে ১ থেকে ১০ নম্বর আসামীর হুকুমে সকল আসামী তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রসহ ছাত্র মিছিলে অতর্কিত হামলা চালায়।

​৪৩টি গুলিবিদ্ধ হওয়ার দাবি ও চিকিৎসা প্রদানে বাধা

​বাদী আরাফ তাঁর অভিযোগে উল্লেখ করেন যে, জনতা ব্যাংক, বড়গোলা শাখার সামনে তাঁকেসহ তাঁর সঙ্গীয় ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে তাঁর শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪৩টি গুলি বিদ্ধ হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​পরবর্তীকালে সঙ্গীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনানী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চেয়ারম্যান (৫৯ নং আসামী) তাঁকে হাসপাতালে প্রবেশ করতে দেননি বলে অভিযোগ করা হয়। এরপর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসকগণ (৫৭, ৫৮, ৬০, ৬১ নং আসামী) জরুরি চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে সবাইকে হাসপাতাল থেকে বের করে দেন।

​বাদী জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বগুড়ার চেলোপাড়ায় একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাসায় রাখা হয়। আওয়ামী সরকারের পতনের পর তাঁর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

​মামলার ধারা ও বিলম্বের কারণ

​বগুড়া সদর থানায় দায়ের করা এই মামলায় যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে, তা হলো: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ দণ্ডবিধি, ১৮৬০।

​এজাহারকারী মো: আরাফ বিলম্বে মামলা দায়েরের কারণ হিসেবে উল্লেখ করেন যে, ঘটনার স্বাক্ষী-প্রমাণ, আত্মীয়-স্বজন এবং আন্দোলনে থাকা ছাত্রদের সাথে পরামর্শ করার কারণে থানায় এসে এজাহার জমা দিতে বিলম্ব হয়েছে।

​মামলার তথ্যসূত্র: বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ-২২/১০/২০২৫ ইং।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

মালয়েশিয়ায় বেতন বঞ্চিত বাংলাদেশি শ্রমিকদের পাশে সনি কোম্পানি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

গফরগাঁও সাহিত্য সংসদের উদোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

বগুড়ায় সড়কের পাশ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতসভাপতি নির্বাচিত হলেন এডভোকেট হাসনাত কাইয়ূম