ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আসিয়ান সম্মেলনে যোগ দিতে এক দশক পর মালয়েশিয়ায় ট্রাম্প

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২৬, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

কুয়ালালামপুরের আকাশে আজ সকালেই নেমেছে বিশ্ব রাজনীতির ভারী পদচারণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে মালয়েশিয়ায় অবতরণ করেছেন, অংশ নিতে চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজনে—৪৭তম আসিয়ান সম্মেলনে।এটি এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর, আর ট্রাম্পের নিজেরও প্রথম আনুষ্ঠানিক আগমন এই দেশে।সকাল ১০টার দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান নেমে আসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে। রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।
সফরের সময় তার নিরাপত্তা বহরে থাকবে বিশেষভাবে আনা সাঁজোয়া প্রেসিডেন্টিয়াল গাড়ি ‌‘দ্য বিস্ট,’ যা এরই মধ্যে কুয়ালালামপুরের রাস্তায় কৌতূহল সৃষ্টি করেছে।অবতরণের পর ট্রাম্প সরাসরি যান কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি), যেখানে আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বসছে আসিয়ান নেতাদের বৈঠক ও একাধিক দ্বিপাক্ষিক আলোচনা।
মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে বিশ্লেষকরা দেখছেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে। জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এটি ট্রাম্পের দায়িত্বে ফেরার পর প্রথম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ এবং মালয়েশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর।
মালয়েশিয়ায় এর আগে মাত্র দুইজন মার্কিন প্রেসিডেন্ট সফর করেছেন—লিন্ডন বি. জনসন (১৯৬৬) এবং বারাক ওবামা (২০১৪ ও ২০১৫)।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

ভাসানচর থেকে পালিয়ে এলো ৪০ রোহিঙ্গা

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের দীর্ঘ লাইন

বাংলাদেশি শ্রমিক পাঠানো এজেন্সির তালিকা চায় মালয়েশিয়া

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

‘ঘুষ নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে’: মাসুমদিয়া কলেজের অধ্যক্ষ