ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়নে জনসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১০, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ান:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি ৯ নভেম্বর (রবিবার) ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।

দিনব্যাপী এ জনসংযোগ কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গ্রাম ও বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় জনগনের খোঁজখবর নেন। সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন, পাশাপাশি আগামীর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচির এক পর্যায়ে তিনি বলেন শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, গ্রামীন অর্থনীতি শক্তিশালীকরণসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়নই হবে আমাদের প্রথম অগ্রাধিকার। মানুষ যদি আস্থা রাখে, ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে এ এলাকা পরিবর্তনের বাস্তব কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং সকল শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সু-পরিকল্পিত উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই তিনি মাঠে আছেন।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, ইউনিয়ন জামায়াতের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মতবিনিময় শেষে তিনি বিভিন্ন পথসভা-ধরনে সংক্ষেপে বক্তব্য দেন এবং নির্বাচনী দাঁড়িপাল্লা প্রতীকসহ তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়া-৪ আসনে নির্বাচনী নারী সমাবেশ, অধিকার প্রতিষ্ঠায় জোর বিএনপির

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানসম্পন্ন পণ্য উৎপাদনে BSUA ও BSTI এর যৌথসভা

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া