ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

এনটিআরসি’এর ১–১২তম নিবন্ধনধারীদের বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ৭, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের দীর্ঘসূত্রিতা, অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনটিআরসি’র ১ম থেকে ১২তম নিবন্ধনধারী বঞ্চিত শিক্ষকেরা। শনিবার ঢাকার যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষক নেতা­রা জানানন২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন সরকার পরিবর্তন হলেও ন্যায্য নিয়োগ বঞ্চনার অবসান হয়নি, বরং সমস্যা আরও জটিল হয়েছে। ফোরামের নেতারা বলেন, এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় ঘন ঘন পরিবর্তন, অস্বচ্ছতা ও আদালতের জটিলতায় হাজার হাজার যোগ্য শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মহীন জীবন কাটাচ্ছেন। ১৮-৩৫ বছরের চাকরির উপযুক্ত বয়স অতিক্রম করে অনেকেই হতাশায় ভুগছেন। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সত্ত্বেও যথাসময়ে নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শর্ত পরিবর্তন, জেলা উপজেলা ভিত্তিক কোটা জটিলতা এবং অসম ফেজভিত্তিক সুপারিশের কারণে অনেক যোগ্য প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন। ফোরাম নেতাদের দাবি, দীর্ঘ অপেক্ষার পরও আমরা শুধু আশ্বাস পেয়েছি, সমাধান পাইনি। শিক্ষকরা আজ মানবেতর জীবনযাপন করছেন।তারা আরো বলেন২০২২ সালে দেওয়া নিয়োগ নির্দেশনা বাস্তবায়ন না করায় বহু শিক্ষক বয়স হারিয়েছেন। প্রাথমিক থেকে মাধ্যমিক সব স্তরে শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া অকারণে আটকে রাখা হয়েছে। ফোরাম নেতারা অভিযোগ করেন, ২০টি ধাপে সুপারিশ হওয়ার কথা থাকলেও তা কখনোই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়: বঞ্চিত শিক্ষকরা যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন। এনটিআরসির ‘উদ্যোগ’ থাকলেও বাস্তবায়ন দুর্বল, সুপারিশ প্রক্রিয়া অস্বচ্ছ। বারবার নীতিমালা পরিবর্তনের কারণে পুরোনো নিবন্ধনধারীরা বঞ্চিত। বয়সোত্তীর্ণ হওয়া সত্ত্বেও বিকল্প সমাধান বা বিশেষ কোটা দেওয়া হচ্ছে না। ১–১২তম নিবন্ধনধারী বঞ্চিত প্রার্থীদের মামলা চলছে, তবে দ্রুত নিষ্পত্তির কোন উদ্যোগ নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান শূন্যপদ থাকা সত্ত্বেও তা প্রকাশ করা হয় না। তাদের দাবি,দ্রুত সময়ের মধ্যে ১–১২তম নিবন্ধনধারীদের জন্য বিশেষ নিয়োগ সার্কুলার প্রকাশ করতে হবে।বয়সোত্তীর্ণ প্রার্থীদের জন্য এককালীন বয়স ছাড় দিতে হবে। এনটিআরসির নিয়োগ প্রক্রিয়া ডিজিটাল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে। আদালতে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন। জেলা উপজেলা ভিত্তিক অসঙ্গতিপূর্ণ কোটা বাতিল বা পুনর্বিন্যাস করতে হবে। প্রেস ব্রিফিং শেষে কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন আমরা চাই না কেউ আন্দোলনে নামুক। আমরা চাই ন্যায়, স্বচ্ছতা এবং বঞ্চনার অবসান। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন, যাতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা নিয়োগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নেশাগ্রস্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর ও মতবিনিময় সভা

জামায়াতের নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল শুনানির তালিকায় রয়েছে

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের