ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চিলমারীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

চিলমারীতে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিলমারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় উপজেলার মুদাফত থানা বেলেরভিটা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, আনোয়ারুল হক বাবলু, জোবায়দুল ইসলাম সুইট, শাহ আলম সবুজ এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা।

জাতীয়তাবাদী মহিলা দল চিলমারী উপজেলা শাখার সভাপতি জান্নাতুন ফেরদৌস চায়নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফাসহ আরও অনেকে।

বক্তব্যে সদস্য সচিব আবু হানিফা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, অন্যায়-জুলুম ও দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর, স্বচ্ছ ও অন্যায় প্রতিরোধমূলক রাষ্ট্র গঠন করতে চায়।

তিনি আরও বলেন, জনগণের একটি ভোটই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। তাই আসন্ন নির্বাচনে নিজেদের ও পরিবারের মূল্যবান ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সমাপনী বক্তব্যে মহিলা দলের সভাপতি জান্নাতুন ফেরদৌস চায়না উপস্থিত মা-বোনদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে মানুষের কল্যাণে একটি রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি