ঢাকা আজ বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রামে “সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা” প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলায় “সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (LGED)-এর বাস্তবায়নে পরিচালিত “রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।প্রকল্পের সিইএমআরসিবি (Community Engagement, Mobilization, Resilience and Capacity Building) উপাদানের মাধ্যমে কর্মশালাটি বাস্তবায়িত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, সদর থানার অফিসার ইনচার্জের পক্ষে আজমোল হোসেন, ডিএনএক্স-এর ডিআরই মো:আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রিভার প্রকল্পের সিইএমআরসিবি’র সিএমই মো. আফজাল হোসেন। তাকে সহযোগিতা করেন ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম ও মোছা. নাজনীন নাহার নিম্মী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইনচার্জ সচীন চন্দ্র সরকার এবং এডমিন ও ফাইন্যান্স দায়িত্বে ছিলেন খাদেমুল ইসলাম।
কর্মশালায় সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, প্রকল্পের আওতায় নির্মিতব্য স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের ব্যবহার এবং দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসে টেকসই ও সহনশীল অবকাঠামো নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনসম্পৃক্ততা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডি বাস্তবায়নাধীন “রিভার” প্রকল্পের মাধ্যমে দেশের ১৪টি বন্যাকবলিত জেলার ৭৮টি উপজেলায় ৫০০টি আধুনিক স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগতদারকির ঘাটতিতে প্রশ্নবিদ্ধ সরকারি অর্থের ব্যবহার

গফরগাঁও উপজেলা ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী আজ

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ‘লজিক লাইটহাউজ’ বিতর্ক ক্লাবের শুভ উদ্ভোদন

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের

কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হামিদের দেশত্যাগে প্রধান দায় এসবির