ঢাকা আজ সোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিরলে ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক, ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৪, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ


ওমর ফারুক, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
দিনাজপুরের বিরল উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি (ভুয়া) পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সময় মোঃ নাইম বাবু (২২) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রোববার (৩ মে) ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গণিত পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থী সম্রাট আলীর পরিবর্তে অংশ নিতে গিয়ে ধরা পড়েন নাইম বাবু। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েফ ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাইম বাবু বিরল উপজেলার রসুরশাহপুর গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে। তিনি প্রকৃত পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহের মুখে পড়েন এবং পরে যাচাই-বাছাইয়ে বিষয়টি নিশ্চিত হয়।
ফৌজদারি কার্যবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারায় তাকে এ সাজা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী শাহীনের মিছিলে হাজারো মানুষ

নানা আয়োজনে আজ নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

শ্রীবরদীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল

ফরিদগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতায় সিসিডিএ’র LGI প্রশিক্ষণ— স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা জোরদারে নতুন দিগন্ত