ঢাকা আজ রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৩, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন। গতকাল রবিবার সকাল ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম এর নিকট স্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এসময় সকল ইউপি সদস্যবৃন্দ নতুন প্যানেল চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুকে দূর্নীতির দায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় অপসরন করেন। তাকে অপসরণ করার পর পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্যানেল চেয়ারম্যানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে তিনি নির্ধারিত সময়ের জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারবেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, জনগণের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘœ ঘটবে না।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর নিয়ামতপুরে সৌরশক্তিনির্ভর জলবায়ু সহনশীল পানি সরবরাহ স্কিমের গণশুনানি অনুষ্ঠিত

আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রে*ফতার

মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

সাভারে প্রভাবশালী মহিলা লীগ নেত্রীর অপরাধ সাম্রাজ্য ও গ্রেপ্তারের দাবি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

কুষ্টিয়া মিরপুর থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

১৫ দিনে জামায়াতে যোগ দিলেন ৭২ সনাতন ধর্মাবলম্বী