ঢাকা আজ রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা, তাদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টটি আগামী ৪ মে ২০২৬ তারিখে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৭ মাস আগে বিএনপি কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন গ্রেপতার

মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার

ফরিদপুরে অটোরিকশার চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগেশ্বরীতে এমকেএস এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশি আটক

ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াতের সমাবেশে হামলা-গুলি

ত্রিশালবাসীর নিকট নজরুল জন্মবার্ষিকী কেবলই অনুষ্ঠান নয়, একটি আবেগ, দায়বদ্ধতা, প্রেরণার নাম -তথ্য ও সম্প্রচার সচিব

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন