ঢাকা আজ সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েস সংগঠন এর উদ্যোগে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মার্চ ১, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।
আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।
পরিবেশ পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, স্থানীয় জনগণের মধ্যে শাহরিয়ার আসাদ, আবু সোহাগসহ অনেকেই। কর্মসূচি সঞ্চালনা করেন আবু রায়হান জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার।
বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্রতর হচ্ছে এবং স্থানীয় জনপদের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত প্রশাসনিক অভিযান জোরদার করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সমাজের সচেতন মহল ও প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি জানান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কেটে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

বগুড়া শহর যুবদল নেতা হত্যার ঘটনার মূল আসামি জামিল হোসেন কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

চাঁদপুরে হাইব্রিড মডিউলে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

তিস্তার ন্যায্য পানিবণ্টনের দাবিতে রুয়েটে মশাল মিছিল

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

আত্রাইয়ে ঈদ আনন্দে গ্রামীণ খেলার উৎসব