ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনাসংলগ্ন এলাকা।

খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোনগুলো করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমানবাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও।

এ ছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশও ‘ব্ল্যাকআউট’ অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে।

প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না- দেওয়া পর্যন্ত এই ‘ব্ল্যাকআউট’ চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ‘ব্ল্যাকআউট’ করে রেখেছে ভারত।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বারহাট্টায় জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মরমী কবি বাউল সাধক -মরহুম জালাল উদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় নেত্রকোনার কেন্দুয়ায় স্থাপিত হলো ‘জালাল মঞ্চ’

তাদের একজন দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান: পিনাকী

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

ফরিদগঞ্জের শোল্লা বাজারে জামায়াতে ইসলামী’র গণসংযোগ অনুষ্ঠিত

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ